সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ঘটিত ঘটনায় প্রতিবাদ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শাখা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুয়েট শাখার শান্তিপূর্ণ সদস্য ফরম বিতরণে সুপরিকল্পিতভাবে ডামি সাধারণ শিক্ষার্থী সেজে হামলা করা হয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি অপব্যবহার করা হয়েছে।
এর প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। আমরা একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই। এই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং আহ্বায়ক সদস্যরা।

0 Comments