উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি।"

এদিকে, নাহিদ ইসলামের পদত্যাগের পর ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি।”

নাছির উদ্দীন নাছির আরও বলেছেন, “আশা করি, তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে। নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।”

তিনি আরও মন্তব্য করেন, “নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা স্পষ্ট যে, দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন দলের নেতা হওয়ার আগে প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা দাবি করা অবিশ্বাস্য।”

এছাড়া, তিনি বলেন, “নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নতুন দলের নেতা। যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে তারা নতুন দলের হয়ে করবেন। জনগণের চোখে ধুলা দেওয়া অসম্ভব।”

নাছির উদ্দীন নাছির সরকারকে নিরপেক্ষ করার জন্য দাবি করেন, “সকল ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে এবং সরকারের সঙ্গে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে।

Post a Comment

0 Comments